1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

উৎসব মুখর আনন্দ উদ্দিপনার মধ্যে শেষ হল গুনবাড়ীর হরী পূজা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।

স্টাফ রিপোর্টার।

উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধন ও ঐশ্বর্য্যরে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা বা কোজাগরী লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। বাঙ্গালী হিন্দুদের ঘরে ঘরে এই পূজার আয়োজন করা হয়। শারদ পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথির এ দিনটিতে বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়।

পঞ্জিকা মতে, বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টা ১২ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়। যা আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ২৬ মিনিটে শেষ হবে। বুধবার রাতে ভক্তরা মা লক্ষ্মীর পূজার আয়োজন করে। লক্ষ্মী দেবীর পূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি সবার ঘরে ঘরে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করেন। পূজা-অর্চনার পাশাপাশি ঘর-বাড়ির আঙ্গিনায় আকাঁ হয়, লক্ষ্মী দেবীর পায়ের ছাপ আল্পনা। এই দিনে ভক্তরা মা লক্ষ্মীর কাছে তাদের আয় উন্নতির জন্যও প্রার্থনা নিবেদন করেন।

সারাদেশের প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে মা লক্ষ্মী পূজা সাড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

শাস্ত্র মতে, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়। তাই রীতি অনুযায়ী, এই দিনে বাঙালি হিন্দু গৃহবধুরা পূজা শেষ না হওয়ার পর্যন্ত উপবাস থাকেন। পূজা শেষে লক্ষ্মীর পাঁচালী পাঠ করেন। রাজধানী থেকে শুরু করে সারাদেশে প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরের আঙ্গিনায় লক্ষ্মীর পায়ের ছাপে আল্পনা আঁকা এবং মোমবাতি প্রজ্জ্বলনও করেন তারা।

২০০ বছর পূর্ব থেকে গুণ পরিবারের বংশ-পরম্পরায় এ বাড়িতে লক্ষ্মী পূর্ণিমার ছাড়ন্ত দিন হতে দুই দিনব্যাপী শ্রীশ্রী হরি পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজায় পুরোহিত্য করে আসছেন হেমেন্দ্র চক্রবর্তীর পিতামহ হতে আরম্ভ করে বর্তমানে তাঁর পুত্র রতন চক্রবর্তী। বর্তমানে গুণ পরিবারের প্রয়াত কানাইলাল গুণের পুত্র তপন কুমার গুণ, কাশিনাথ গুন, মানস কুমার গুণ এবং প্রয়াত কেশব গুণের ছেলে অনন্ত গুণ দীপ এ পূজার আয়োজন করে আসছে। শ্রী শ্রী হরি পূজা উপলক্ষে গুণ পরিবারের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com