1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

হোটেলে হাত-পা বাঁধা নারীর লাশ, ‘স্বামীকে’ খুঁজছে পুলিশ

জামশেদ ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

জামশেদ ইসলাম

চট্টগ্রামের বহদ্দারহাটের আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া ওই লাশ লিপি আক্তার নামে এক নারীর। ‘স্বামী’ পরিচয়ে এক তরুণের সঙ্গে তিনি ওই হোটেলে উঠেন তিনি। পুলিশের ধারণা, ওই তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তাই একই কক্ষে ওই পলাতক তরুণই এখন পুলিশের টার্গেট।
পলাতক ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।


রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল গুলজার’ নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত করলেও সে সময় বিস্তারিত কিছু জানাতে পারেননি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। ওই সময়ে তিনি বলেন, এক নারীর লাশ পেয়ে আমাদের খবর দেওয়া হয়েছে। আমরা হোটেলে এসেছি মাত্র। বিস্তারিত পরে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে সবশেষ রাত ৯টার দিকে পুনরায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলে কক্ষ ভাড়া নেয়। ধারণা করা হচ্ছে ওইদিন রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com