1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কর্ণফুলীতে নিজের আপন ভাই বোনের পানি খাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় পানি খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মনির হোসেন (৪৮) ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইট-পাটকেল নিক্ষেপ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক মো. আবদুল কাদের (৫০) নামের এক ব্যক্তি।কাদের তার অভিযোগে উল্লেখ করেন, গত ১৯ অক্টোবর রাতে মনির হোসেনের ছোট বোন রিনা বেগম ও ছোট ভাই মোঃ মুসা পাওনা টাকা চাওয়ার জন্য মনিরের বাড়িতে যান। তবে, মনির তাদের সাথে ঝগড়া করে এবং বাড়ি থেকে বের করে দেন। এসময় রিনা বেগম ও তার ভাই পানি খাওয়ার জন্য সাংবাদিক আবদুল কাদেরের ঘরে গেলে, মনির ও পরিবার ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিকের ঘরের জানালা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ওই সাংবাদিকের পরিবারের সদস্যদের গায়ে আঘাত লাগে এবং মনির প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি দেন। কাদের জানান, ঘটনার পরপরই তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেন। তিনি মনির হোসেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com