1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

চট্টগ্রামে ব্যবসায়ী তাহসিন হত্যাকাণ্ডের আসামি আটক: সিএমপি চান্দগাঁও থানা

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ব্যবসায়ী তাহসিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও একজন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

২৭অক্টোবর রবিবার. (২৬ অক্টোবর দিবাগত) রাত সাড়ে ৩ টায় চান্দগাঁও থানাধীন অদূরপাড়া এলাকায় অভিযানে তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ এমরান (১৯)-কে গ্রেফতার করে। তথ্য নিশ্চিত করেছেন,সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পাবলিক এন্ড মিডিয়া অফিসার) কাজী মোহাম্মদ তারেক আজিজ। সিএনপি তথ্যে জানা যায়,গত ২১ অক্টোবর থানাধীন অদূরপাড়া জাগরণী ক্লাবসংলগ্ন দক্ষিণা বাড়িস্থ ওমর ফারুকের চায়ের দোকানের সামনে কয়েকজন সন্ত্রাসী একটি কালো রঙের নোহা গাড়িযোগে এসে ইট ও বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাহসিনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে ব্যবসায়ী তাহসিনের বাবা চান্দগাঁও থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক গোপন সংবাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাহাঙ্গীরের দিক-নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মোঃ মোমিনুল হাসান, এসআই (নি.) মৃণাল কান্তি মজুমদার, এসআই (নি.) আজাহারুল ইসলাম, এসআই (নি.) শরীফ উদ্দিন শাওন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই শাহ আলম ও এএসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আজ আসামিকে আটক করতে সক্ষম হয়। আটক আসামি ঘটনার দিন ভিকটিমের অবস্থান সম্পর্কে এজাহারনামীয় আসামিদের তথ্য প্রদান করে মর্মে জানা যায়। এমনকি সিসি ক্যামেরার ফুটেজে তাকে সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করতে দেখা যায়। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এখন পর্যন্ত আসামি এমরানসহ হত্যাকাণ্ডে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com