1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ইরানের সঙ্গে ইসরায়েল বড় যুদ্ধে প্রস্তুত নয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের জন্য এখনো ইসরায়েল পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধের পরিকল্পনা করছে, তবে তা এখনই নয়। তার মতে, ইসরায়েল বর্তমানে কৌশলগতভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এ কারণে ইরানে তাদের হামলার পরিসর ছিল সীমিত। ইজাদি ইঙ্গিত করেন, ২০০৬ সালে লেবাননে হামলার আগে ইসরায়েল এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিল। তেমনি ইরানের ক্ষেত্রেও এমনই পরিকল্পনা চলতে পারে। তার মতে, ইসরায়েল ভবিষ্যতে আরও বড় আকারের যুদ্ধে জড়াতে পারে, তবে এ মুহূর্তে সময় নিচ্ছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের এক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ আক্রমণের পেছনে কেবল ইমেজ নয়, বরং বৃহৎ রাজনৈতিক স্বার্থ জড়িত। বিশেষত আমেরিকান প্রশাসন দুর্বল অবস্থানে থাকায় ইসরায়েল আরও স্বাধীনভাবে এ ধরনের কার্যক্রম চালাতে পারছে। এদিকে ইসরায়েলের অব্যাহত সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ উদ্বিগ্ন। কুইন্সি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি সতর্ক করে বলেন, ইরানের ওপর ইসরায়েলের এ সামরিক তৎপরতা আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, আমরা এ সংঘর্ষের আরও কয়েকটি ধাপ দেখতে পারি, যার পরিণতি হতে পারে আরও ভয়াবহ। ইসরায়েল-ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে। দেশটির জনগণের একাংশ এমন সামরিক আগ্রাসন নিয়ে শঙ্কিত। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আপাতত সক্ষম বলে দাবি করা হলেও, এমন অব্যাহত যুদ্ধে দেশটি আরও দুর্বল হয়ে পড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com