1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কালীগঞ্জে বাবু রোজারিওর খুনির ফাঁসির দাবিতে মানব বন্ধন

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়ন এর দড়িপাড়া গ্রামের নিখোঁজের সাড়ে তিনমাস পর যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রধান আসামী প্রতিবেশী লিংকন জন রোজারিও আটক হয়। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে আসামী লিংকন জন রোজারিও’র স্বীকারোক্তি অনুযায়ী পূর্ব দড়িপাড়া রেল সড়কের উত্তর পার্শ্বের ডোবা থেকে রেক্সিবাবু রোজারিওর গলিত মৃতদেহ উদ্ধার করে গাজীপুরের ডিভি পুলিশ। কয়েক দিন পর অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে রেক্সিবাবুর মুক্তিপণ হিসেবে ফোন করে তার বাবার নিকট ৫০ লাখ টাকা দাবি করে। বিষয়টি পরে কালীগঞ্জ থানাকে অবগত করলে মোবাইল নাম্বার টেকিং করে বিভিন্ন স্থানে অভিযান করে কিন্তু আসামী সটকে পরে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই রাসেল ও ডিবি পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে নড়াইল থেকে আসামী লিঙ্কনকে আটক করে। জিজ্ঞাসাবাদে করলে লিংকন জন রোজারিও ভিকটিমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তারই প্রেক্ষিতে গাজীপুর ডিবির এডিশনাল এস পি মো. রবিউল ইসলাম, এডিশনাল এস পি (ক্রাইম) আমিনুল ইসলাম, কালীগঞ্জ কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো আসাদুজ্জামান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন সংগীয় ফোর্স নিয়ে তুমুলিয়া ইউনিয়নের পূর্ব দড়িপাড়া এলাকায় যায়। আটককৃত আসামী লিংকন জন রোজারিও’র দেয়া তথ্য ও চিহিৃত মতে কাজল কোড়াইয়ার ডোবায় তল্লাশী করে বস্তাবন্দী গলিত দেহের অংশ উদ্ধার করেন। অপরদিকে আজ গতকাল সোমবার সকাল ১১:৩০ মি: খুনির লিংকন রোজারিওর ফাঁসির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই সময় মৃত্যু রেক্সি বাবু রোজারিওর বাবা,মা,এবং এলাকার বিশিষ্ট জনেরা, দ্রুত রেক্সি বাবু রোজারিওর খুনি লিংকন জন রোজারিওর ফাঁসির দাবি জানান, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং প্রায় শতাধিক মহিলাদেরকে ও মানববন্ধনে অংশ গ্রহন করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com