1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

নড়াইল সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা

মোঃ আনিসুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ আনিসুর রহমান

খন্দকার আছিফুর রহমান তোতা : নড়াইল সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে  নড়াইলের কলোড়া ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নবনির্বাচিত সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানায়। গত ২৭ অক্টোবর নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক। এ উপলক্ষে কলোড়া ইউনিয়নের কৃতি সন্তান সৌদি প্রবাসী  বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  ৮ নং কলোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ইউনিয়ন বিএনপির আহবায়ক বক্কার বিশ্বাসের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ -এর বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- আগদিয়া ওয়ার্ড বিএনপির  সভাপতি হানিফ বিশ্বাস, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিনা, ইউনিয়ন যুবদল নেতা আনিস বিশ্বাস, শিমুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি শাকির মোল্যা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com