1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

শেরপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার ।

শেরপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর পৌর অডিটোরিয়াম টাউন হলে উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম কাসেমী হাফিজাহুল্লাহ। এসময় তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধকে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিরা সরকারি টাকা লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে। এমন অবস্থায় এই বাংলাদেশকে ঢেলে সাজাতে হলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোন বিকল্প নেই। তাই ইসলামী আন্দোলনের সকল কর্মীদের একযোগে কাজ করতে হবে। সম্মেলনে ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সেক্রেটারী মুফতী ফখরুদ্দীন রাজী এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সভাপতি পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল হক, ছদর দ্বীনি সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল বাছির, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দীন, জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আজিজুর রহমান, মাওলানা মিরাজ উদ্দিন, জামিয়া ফারুকিয়া দারুস সালাম মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মোঃ আঃ সাত্তার আজিজি। সম্মেলনে শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যায় শেরপুর পৌরসভার উপকণ্ঠে কসবা ভাটিপাড়ায় মারকাজুল উলুম হযরত সৈয়দ ফজলুল করিম (রহঃ) মাদ্রাসা মাঠে প্রধান মেহমান হিসেবে মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম কাসেমী ওয়াজ নছিহত করেন। এতে স্থানীয় উলামাগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com