1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

নরসিংদী শিবপুর মডেল থানার পুলিশ ৭২ ঘন্টার মধ্যে পিক আপ সহ ৫ ডাকাত গ্রেফতার ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

নরসিংদীর শিবপুর মডেল থানা পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফের বাড়িতে অজ্ঞাতনামা ১০/১২ জনের ডাকাত দল গ্রিল কেটে বিল্ডিং এ প্রবেশ করে হানিফের স্ত্রী নাজনীন বেগমকে মারধর করা সহ পরিবারের সকল সদস্যকে জিম্মি করে সাত ভরি স্বর্ণ, নগদ টাকা সহ সর্বমোট ১০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় নাজনীন বেগম বাদী হয়ে শিবপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মামলা নং ২৬ (১০)২৪ ধারা ৩৯৫ /৩৯৭ । ডাকাতির মামলার অভিযোগের প্রেক্ষিতে এসআই সাদিকুর রহমানকে তদন্ত ভার দেওয়া হয় । নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই সাদেক এর নেতৃত্বে শিবপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে উক্ত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেন এবং ০৫ জন ডাকাতকে গ্রেফতার করিতে সক্ষম হন । ডাকাতির কাজের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেন ও এক ডাকাতের নিকট থেকে ডাকাতির লুন্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার করিতে সক্ষম হন । গ্রেফতারকৃত দুইজন ডাকাত ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা , ১।সোহাগ মিয়া (১৯)পিতা-মৃত নুরুল ইসলাম সাং-কল্যাণপুর গাইনপাড়া থানা- দৌলতপুর জেলা- কুষ্টিয়া , ২।আল আমিন মিয়া (২২) পিতা ঃ এটা আব্দুর রশিদ সাং -কারারচর থানা শিবপুর জেলা -নরসিংদী, ৩।মোহাম্মদ মাসুম মিয়া ,(৩০)পিতা ঃ নুরুল ইসলাম সাং জুগলী থানা- পূর্বধলা জেলা- নেত্রকোনা, ৪।মাজহারুল ইসলাম (২৮)পিতা ঃ মৃত মজনু মিয়া সাং-হল্লাখালি থানা- কলমাকান্দা জেলা -নেত্রকোনা , ৫ ।আলামিন ওরফে আমিন (৩০)পিতা ঃ মৃত রাজা মিয়া সাং -বাগাইকান্দি (চর আড়ালিয়া) থানা -রায়পুরা জেলা- নরসিংদী। এ ব্যাপারে শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ আফজাল হোসেন বলেন স্থানীয় ও বহিরাগত ডাকাত দল দলগত ভাবে রাত্রে আধারে পিক আপ গাড়ি ও বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে ,যে গ্রামে ডাকাতি করা সিদ্ধান্ত নেয়া হয় সেই গ্রামের ডাকাত জড়িত থাকে । তিনি আরো বলেন, শিবপুর বাসী সহযোগিতা করিলে আমি শিবপুর থেকে ডাকাত ,কিশোর গ্যাং, ছিনতাই,মাদক নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com