1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

চট্টগ্রামর  শিকলবাহা নদীতে মিলল অজ্ঞাত নারীর লাশ 

 আবুল কালাম চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশাপাশি শিকলবাহা নদি কালারপোল এলাকার ফোরএইচ গ্রুপের কারখানার পাশের খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শিকলবাহা ইউনিয়নের কালারপোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয় নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের অভিযানে নামে। নারীর আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে কোন জামা ছিলো না। হাতে ছিলো চুড়ি। ধারণা করা হচ্ছে লাশটি ৫/৬ দিন আগের। অন্যদিক হতে ভেসে জোয়ার-ভাটার টানে শিকলবাহা খালে প্রবেশ করেছে বলে ধারণা। সিআইডি বা পিবিআইয়ের বিশেষায়িত পুলিশ সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হলে হয়তো পরিচয় জানা সম্ভব হতে পারে। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার হচ্ছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’ সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘এটি খালের ঘটনা। নদীতে নয়। সুতরাং বিষয়টি কর্ণফুলী পুলিশ দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com