1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য দূর করার দাবি

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার

দিনাজপুর: দীর্ঘদিনের বৈষম্যের স্বীকার পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন পরিষদের আদলে বেতন ভাতা ও অবসরকালীন ভাতা চালুসহ সকল প্রকার ব্লক পোষ্টে পদোন্নতির ব্যবস্থা রেখে গ্রহণযোগ্য সার্ভিসরুল প্রণয়নের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ও এল জি আর ডি উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনায় এক যৌথ সভায় দাবি জানান কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ম ই তুষার ও সদস্য সচিব বাবুল হোসেন। এ দাবি বাস্তবায়নের জন্য বৈষম্যের স্বীকার কর্মকর্তা কর্মচারীদের নেতৃবৃন্দ সভায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের প্রার্থনা করেন। কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ম ই তুষার এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএপিএস সভাপতি আব্দুল আলীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএপিএস এর সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপদেষ্টা রঞ্জন কান্তি গুহ, সরকার দলিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তাসমিন আলী লিলি, নূর মোহাম্মদ, হুমায়ুন কবির, সদস্য জহিরুল হাসান সুবীর, দুলাল মোড়ল,নুরুন নাহার স্মৃতি, মোঃ আবুল কালাম আজাদ দুলাল, মোঃ সোরাব হোসেন বুলু, বাবুল হোসেন সরকার, আবুল খায়ের মনু, কাজী রফিকুজ্জামান রফিক, আসাদ প্রমূখ। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষে কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com