1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

জাতীয় বিপ্লব ও সংহতি উলিপুরে দিবস পালিত

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উলিপুর দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়কে বর্নাঢ্য র‌্যালী পোস্ট অফিস মোর থেকে থানা মোড়, পূর্ব মাতা রেল গেট, উপজেলা চত্বর শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, আতাউর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা প্রমুখ। বক্তারা বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকারের চাপে আমরা দলীয় কার্যালয়েও কোন প্রোগ্রাম করতে পারি নাই তারা আমাদের কার্যালয় প্রশাসন বেরিগেট দিয়ে রাখত , সেই প্রশাসনে আবার আমাদের স্বাগত জানায়, এটাই হল ধৈর্যের ফল, অতএব কেউ বিশৃঙ্খলা করবেন না, আমরা যার যার স্থান থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সামনের নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com