1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

ম্যারাথনে অংশ নিলেন দেশ,বিদেশের ৭০০ দৌড়বিদ নরসিংদী রায়পুরায় ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সুব্রত বাবু

অদ্য ৮ নভেম্বর ২৪ ইং শুক্রবার ভোর হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৭শত জন দৌড়বিদ। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথ ভাবে আয়োজন করে এ ম্যারাথনে । এ ম্যারাথনে অংশ নিতে জড়োহন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০ জন দৌড়বিদ। শুক্রবার ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন পৃর্বে থেকেই রেজিস্ট্রেশন করা এসব দৌড়বিদ। বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদের উপস্থিতি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। এর আগে রায়পুরায় আনুষ্ঠানিকভাবে দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ভোর ৫টায় পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৭শত জন দৌড়বিদ শুরু করেন দৌড়। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার ১০০ জন, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ৩০০ জন ও ১০ কিলোমিটার ম্যারাথনেও ৩০০ জন মিলিয়ে মোট ৭০০ দৌড়বিদ অংশ নেন। সব সময় এমন আয়োজনের দাবি জানিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানালেন এ ম্যারাথনে অংশগ্রহণকারীরা। দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্বপালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফিরতি হয়ে রায়পুরা উপজেলা পরিষদ এসে শেষ হয় এ দৌড়। পরে বিজয়ীরা পান মেডেল, সনদ ও গাছের চারা। এছাড়া তিন ক্যাটাগরিতে মোট ৯ জনকে দেয়া হয় পুরস্কার। আয়োজক কমিটি রায়পুরা ম্যারাথন এর সভাপতি মো, আক্তারু জ্জামান জানায়, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশ গ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান তিনি।তিনি আরও বলেন, যারা দৌড়বিদ তারা কখনো খারাপ পথে যেতে পারে না। তাই সকল যুবকসহ সকল শ্রেণির জনগণকে দৌড়বিদ হওয়ার আহ্বান জানান। এতে শরীর সুস্থ ও মন ভালো থাকবে। ম্যারাথন উপলক্ষে ভোর সাড়ে ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com