1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

বাসের চাপায় কুড়িগ্রামে শামসুল আলমেরের মৃত্যু

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

কুড়িগ্রামে বাসের চাপায় মটরসাইকেল চালক শামসুল আলম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন। রবিবার ১০ নভেম্বর সকালে পৌর শহরের পচার মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবুল কাশেম। কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা। দূর্ঘটনা কবলিতরা আপন দুই ভাই বলে জানা গেছে।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। জেনেছি দু’পক্ষই স্থানীয় ভাবে বসে মিমাংসার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com