1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে ফেনসিডিল,গাঁজা উদ্ধার সহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে দৌলতপুরের প্রাগপুর ইউনিয়ন মহিষকুন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা ২ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পূর্ব মহিষকুন্ডি গ্রামে এরশাদ আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করলে তার বসত বাড়ি হতে মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এরশাদ আলী বর্তমান পলাতক রয়েছেন অন্যদিকে একই দিনে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করলে তার বসতঘরের একটি কক্ষে সুকৌশলে রাখা টিনের বাক্সের ভিতরে দেড় কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এস.আই মো.রাসেল কবীর বলেন, সোমবার (১১ নভেম্বর ২০২৪) তারিখ বেলা ২ টার দিকে পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সিপাহী মো. জাহিদুল ইসলাম, মামুন রহমান ও বিলাস কুমার কুন্ডু সহ বাংলাদেশ সেনাবাহিনীর দৌলতপুরে একটি টহল দলের সার্বিক সহযোগিতায় পূর্ব মহিষকুন্ডি গ্রামে এরশাদ আলীর বাড়ি হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করলে তার বসত বাড়িতে মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এবং মুন্সিগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করলে তার বসতঘরের একটি কক্ষে রাখা টিনের বাক্সের ভিতরে দেড় কেজি গাঁজা উদ্ধার করে রতন আলীকে গ্রেফতার করা হয় । এরই মধ্যে মাদক কারবারি তসলিমা ও রতন আলী কে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com