1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

থানচিতে জেলা প্রশাসক যোগ দিলেন মতবিনিময় সভা

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

১৩নভেম্বর ২০২৪ ইংরেজি বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে, থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বান্দরবান শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি এলজিইডির সহকারী প্রকৌশলী এমদাদুল হক, থানচি (বিজিবি )বিওপি প্রতিনিধি ওয়াহিদুজ্জামান , থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুর রহমান, থানচি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হেডম্যান কারবারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা/কর্মচারি, জনপ্রতিনিধি ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।সভায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাও পর্যালোচনা এবং গৃহীত ব্যবস্থা সমুহ উপস্থাপন করা হয়। এ সময় উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ে বর্তমানে সার্বিক পরিস্থিতির সম্পর্কে বিভিন্ন মতামত প্রদান করা হয়,যে কোনো বিষয়ে অপ্রীতিকর কিছু নজরে আসলে যেন প্রশাসনকে অবহিত করা হয়। এছাড়াও ইটভাটা, অবৈধ বালু উত্তোলন ও পলিথিন ব্যবহার করা যাবে না,পরিবেশ নষ্ট হয় এমন কিছুই করা যাবে না।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজ সেবা হতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, নগদ অর্থের চেক বিতরণসহ বিভিন্ন জিনিস সুবিধাভোগীদের কাছে বিতরণ করেন।পরবর্তীতে এলজিইডি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি
এবং থানচি রক্ষা কালী মন্দিরের মুখপাত্রসহ বেশ কয়েকজন ব্যক্তিবর্গ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

উল্লেখ্য যে থানচিতে আগমনের পথে বান্দরবান থানচি সড়কের নীলদিগন্তে অবলোকন,প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করেন পরবর্তী থানচি স্থানীয় সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, মডেল মসজিদ ও থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com