1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

মিঠাপুকুর খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামী ফজলুল

মোঃ রাসেল স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ রাসেল স্টাফ রিপোর্টার

রংপুরের মিঠাপুকুরের খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামী ফজলুল ওরফে ফজু ডাকাত গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে উপজেলার ভংনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে থানা পুলিশ সূত্রে জানা যায় চলিত বছরের ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার বড় বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে অস্ত্রের মুখে মিজানুর রহমান ও তার স্ত্রী মোরশেদা বেগম বিউটিকে জিম্মি করে বসতবাড়ি ডাকাতের চেষ্টা করে এক পর্যায়ে ডাকাত সদস্যদের বেধরক মারপিট ও ছুরিকাঘাতে মিজানুর রহমানের স্ত্রী মোরশেদা বেগম বিউটি মৃত্যুবরণ করে পরে ডাকাত সদস্যরা ঘরের ড্রয়ারে থাকা স্বর্ণালংঙ্কার ও নগত টাকা সহ আনুমানিক৪,৩৪,৫০০ টাকার মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে যায় এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন মিজানুর রহমান ঘটনার পর থেকে ফজু ডাকাত দীর্ঘদিন গা টাকা দিয়ে পালাতক ছিল অবশেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক( তদন্ত) মোস্তফা কামালের নেতৃত্বে একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহতায় বুধবার রাতে ভাংনি এলাকা থেকে ফজলুল ওরফে ফজু ডাকাতকে গ্রেফতার করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামী ফজলুল ওরফে ফজু ডাকাতকে গ্রেফতার করা হয়েছে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com