1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

অর্থ আত্মসাৎ মামলায় সিএনজি নগদ টাকাসহ আটক ২ :সিএমপি

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিএমপি চান্দগাঁও থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – নগরীর হালিশহর এলাকার মো. হাসান আলীর ছেলে মোঃ নাছির (৪২) এবং একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ ইমরান হোসেন (৫৮)।

পুলিশ জানিয়েছে, গত ১১ নভেম্বর রাতে একজন ব্যবসায়ী চান্দগাঁও রাস্তার মাথা হতে তার বাড়ির উদ্দেশ্য একটি সিএনজিতে উঠেন। পরে সিএনজিতে রাখা তার ব্যাগটি ভুলবশত না নিয়ে নেমে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজির পর সিএনজির সন্ধান মিললেও গাড়িতে থাকা ব্যাগটি পাওয়া যায়নি। ওই ব্যাগের ব্যবসায়ীর নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও জমি সংক্রান্ত মূল্যবান কিছু কাগজ ছিল বলে জানা যায়।

পরে ওই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করলে ওই মামলায় অভিযান চালিয়ে রবিবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার ও সিএনজিটি উদ্ধার করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ব্যবসায়ীর অর্থ-আত্মসাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com