1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন চাইলেন জামায়াত নেতাঃ-লিটন

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনদের যথাযথভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।  নুরুজ্জামান লিটন আরও বলেন, জুলাই আগস্টের বিপ্লব স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি গণবিপ্লব। ফ্যাসিবাদী সরকার ক্ষমতাচ্যুত হলেও এখনো তার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিও জানান তিনি।  বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন।  উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা জামায়াতে আমীর সাইফুল ইসলাম, পৌর আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু ও বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মিল্টন কুমার, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামসহ ছাত্র আন্দোলনে আহত রাজশাহী সরকারি সিটি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোমিনুল হাসান, আহত ছাত্র ফায়সাল আহমেদ শান্ত ও কয়েকজন ছাত্র সমন্বয়ক।   এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আহত ও নিহতদের পরিবারের সদস্য , সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তি বর্গ স্মরণ সভা শেষে  ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com