1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

থানা ও গোয়েন্দার যৌথ অভিযানে ৩৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আটক

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম সিএমপি বায়েজিদ বোস্তামী থানা ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগেরর যৌথ অভিযানে ৩৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বার্মা সবুজ গ্রেফতার।

২৬ নভেম্বর,সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক) মোঃ তারেক আজিজ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল ২৫ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে হিলভিউ-বার্মা কলোনির শীর্ষ সন্ত্রাসী মোঃ সবুজ (৩৫) ওরফে বার্মা সবুজকে গ্রেফতার করে। ধৃত বার্মা সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।

 

সবুজ-সাইফুল-ফাহিম এই তিন ভাইয়ের চাঁদাবাজি ও তাদের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরীর বিভিন্ন থানার মানুষ অতিষ্ঠ। এই তিন ভাইয়ের প্রত্যেকের নিজস্ব বাহিনী রয়েছে মর্মে জানা যায়। বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকাসমূহে জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে থাকে এই তিন ভাই।

 

ধৃত মোঃ সবুজের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও অধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com