1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

শিশু শিক্ষার্থীকে বলৎকারের পর হত্যার অভিযোগ। 

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।

রংপুর নগরীর গনেশপুর এলাকার বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোলিংয়ের এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের পরে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষাকদের বিরুদ্ধে। এ ঘটনায় সহপাঠীদের মাঝে চলছে শোকের মাতম ও কান্না আহজারি।

পুলিশ এ ঘটনায় এক শিক্ষক ও ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশুর নাম সিয়াম। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫ নম্বর বালারহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুজরুক ঝালাই এলাকার ভুট্টা মিয়ার ছেলে।

এ ঘটনায় সিয়ামের বাবা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায়একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দুই ভাইয়ের মধ্যে সিয়ামই বড়। গত বৃহস্পতিবার দুপুরে সিয়ামের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।

শুক্রবার সকালে ছুটি নিয়ে বাড়িতে আসবে। এ জন্য তার মা মাংস কিনে রেখেছিলেন। কিন্তু সিয়াম লাশ হয়ে বাড়ি ফিরল।

গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় অন্যান্য শিক্ষার্থীরা নামাজ পড়তে এলেও সিয়াম আসেনি।

খোজাখুজির পড়ে রাত ৯ টার দিকে মাদ্রাসার তৃতীয় তালার একটি পক্ষে সিয়ামের মরদেহ দেখতে পাওয়া যায়। পড়ে পুলিশকে খবর দিলে থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বলৎকারের পড়ে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনার তদন্ত করেছে পিবিআই ও পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত আদ্বর রহমান নামে এক শিক্ষাক ও মোকলেছ নামে এক ছাত্রকে গ্রপ্তার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিয়ামের বাবা মনোয়ার হোসেন ভুট্টু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com