1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

ধর্মীয় সংঘাতের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র চলছে – সূফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দ।

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মহোদয়ের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের উদ্যোগে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় উপাসনালয়, মাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ চট্টগ্রামে আইনজীবি হত্যা ও শেরপুর জেলার মুরশিদপুর দরবারে হামলা করে নিরহ মানুষ হত্যা বিষয়ে স্বারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন, মেট্রোপার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন, সাংবাদিক আবু হেনা খোকন, মাওলানা দিদারুল আলম, সাংবাদিক মো. নাজিম উদ্দিন মিয়াজী, শিক্ষানুরাগী মোহাম্মদ ইলিয়াছ সোহেল, মাওলানা জহিরুল ইসলাম চাটগামী, মো. আবু হানিফ মাসুম প্রমূখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জুলুম ও দূঃশাসনের অবসান হলেও এখন একটি উগ্রগোষ্ঠী দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নিজেদের আধিপত্য বিস্তারে ধর্মীয় সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। ইতিমধ্যে দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হামলা ভাংচুর, শেরপুরে মুরশিদপুর দরবারে হামলা নিরহ মানুষ হত্যা, ঘরবাড়ি লুটপাট, গরু, ছাগল, মহিষ চুরি এমনকি পরিবেশ বান্ধব গাছপালা কেটে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের লাঞ্চনাসহ ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর ফার্মগেইট রাজা বাজারের বাসায় ঢুকে জনপ্রিয় ইসলামী আলোচক আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে। চিহ্নিত খুনিদের আসামী করে মামলা হলেও অধ্যাবদি আসামীদের গ্রেফতারে কোন রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। খুনি-সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় এই জঙ্গীগোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে নানা অপরাধ সংঘটিত করে যাচ্ছে। নেতৃবৃন্দ বর্তমান সময়ে নানা অপরাধের সাথে সংশ্লিষ্ট সকল খুনি সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় দেশের স্বাভাবিক পরিস্থিতি যে কোন সময় ভিন্নরূপ ধারণ করতে পারে। ধর্মীয় সংঘাতের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com