1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কুড়িগ্রাম মাটি ও মানুষের নেতা বলে খ্যাত মোঃ জাফর আলীর কনিষ্ঠ পুত্র হত্যা মামলায় গ্রেফতার

 সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপ‌তি, সা‌বেক এম‌পি ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মো. জাফর আলীর ছোট ছে‌লে মোঃ জা‌হেদুল ইসলাম সবুজ‌কে (৩৯) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) বিকা‌লে রংপুর শহর থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে র‌্যাব-১৩-এর মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ ঘটনা নি‌শ্চিত ক‌রে‌ছেন। গ্রেফতার সবুজ খাদ‌্য বিভা‌গের অধীন খাদ‌্য প‌রিদর্শক প‌দে কর্মরত। ‌এর আগে তি‌নি কু‌ড়িগ্রাম খাদ‌্য বিভা‌গে যুক্ত থাক‌লেও প‌রে দিনাজপুর খাদ‌্য বিভা‌গে বদ‌লি হন। বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতা আন্দোল‌নে কু‌ড়িগ্রা‌মে সংঘ‌ঠিত সংঘ‌র্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত‌্যা মামলায় এজাহারভুক্ত আসা‌মি তি‌নি। আওয়ামী লীগ সরকার পত‌নের পর থে‌কে তি‌নি আত্ম‌গোপ‌নে ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। ওসি নাজমুল আলম ব‌লেন, ‘কু‌ড়িগ্রাম সদর থানায় দা‌য়ের হওয়া হত‌্যা মামলায় সবুজ এজারভুক্ত ৬ নম্বর আসা‌মি। রংপুর র‌্যাব-১৩ তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে। আমা‌দের রিকুইজিশন ছিল। গ্রেফতার আসা‌মিকে আন‌তে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তা‌কে বুধবার (৪ ডিসেম্বর) আদাল‌তে সোপর্দ করা হ‌বে।’ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫শ থেকে ৬শ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ধৃত ঘটনা চলমান হত্যা মামলার অংশ হিসেবে রয়েছে মর্মে কুড়িগ্রাম সদর থানা প্রশাসন সূত্রে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com