1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

সিএমপিতে “ছিন্নমূল শিশু কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার”এ সেমিনার

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মহানগরীর সিএমপিতে “ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত। ৪ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টায় শুরু হওয়া সিএমপির দামপাড়াস্থ পুলিশ লাইন্সে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার( মিডিয়া অ্যান্ড পাবলিক) মো. তারেক আজিজ বলেন, পুলিশ লাইন্সে অবস্থিত মেট্রোপলিটন শুটিং ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে “ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন মান্যবর কমিশনার হাসিব আজিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিবুল ইসলাম, বিভাগীয় পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম; মাধুরী ব্যানার্জী, প্রধান, ফিল্ড অফিস, ইউনিসেফ, চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন এনজিও, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ।

উপস্থিত বক্তাগণ ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও কিশোর অপরাধ দমনে তাদের মূল্যবান মতামত প্রদান করেন যা ছিন্নমূল শিশু-কিশোরদের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। বেলা ১১টায় শুরু হওয়া দিনব্যাপী এই সেমিনারে সিএমপি কমিশনার ছিন্নমূল শিশু কিশোর অপরাধীদের সম্ভাব্য অপরাধী (Potential criminal) না ভেবে কীভাবে সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করা যায় তা নিয়ে সেমিনারে অংশগ্রহনকারী সমাজসেবা অধিদপ্তর, এনজিও, সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও পুলিশ অফিসারদের কাজ করার আহ্বান জানান। ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব মাধুরী ব্যানার্জী অভিভাবকদের এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান যা শিশু-কিশোরদের পরিবার ও সমাজ থেকে বিছিন্ন করে দেয়। অন্যথায় ছিন্নমূল শিশু-কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com