1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

সীতাকুণ্ডের শেখপাড়ায় তেলের ট্যাংকার লুটের চেষ্টায় আটক দুইজন

 সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে রং ফ্যাক্টরির তরল কাঁচামালবাহী একটি তেলের ভাউচার লুটের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মামলা দায়েরের পর দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তেলের ভাউচার চালক মো. নুর ইসলাম ওরফে বাবুল বাদী হয়ে অভিযুক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ছিনতাইকারী জাহিদ হাসান রানা (২২), মো. কামাল উদ্দিন (২৭), মো. তাজু (২৬) ও মো. ছালেক (৩৫) সবাই সীতাকুণ্ডের পূর্ব লালানগর এলাকার বাসিন্দা। মামলার বাদী তেলের ভাউচার চালক মো. নুর ইসলাম ওরফে বাবুল জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম বায়েজীদের ট্যানারি বটতল থেকে উজালা পেইন্ট ইন্ডাস্ট্রিজের ১৩ হাজার ৫০০ লিটার সলবেন্ড (রংয়ের তরল কাঁচামাল) নিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা হন। তার গাড়িটি মহাসড়কের শেখপাড়া এলাকায় এসে পৌঁছালে সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা চারজন ছিনতাইকারী সিএনজি টেক্সি দিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় তিনি গাড়ির গতি কমালে ছিনতাইকারীরা দৌঁড়ে গাড়িতে উঠে যায়। পরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এবং সহকারী ইউসুফ ও তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং চালকের আসন থেকে তাকে সরিয়ে ছিনতাইকারীরা তেলবাহী ভাউচারটি চালিয়ে নেওয়ার চেষ্টা করে। ভাউচার চালক বাবুল বলেন, গাড়িটি ঘটনাস্থল থেকে চার–পাঁচ কিলোমিটার দূরে নেওয়ার পর পেছনে থাকা টহল পুলিশ পিছু ধাওয়া করে। এক পর্যায়ে মহাসড়কের পাশে গাড়ির গতিরোধ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ছিনতাইকারী জাহিদ হাসান ও কামাল উদ্দিনকে আটক করে এবং ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটি উদ্ধার করে। এ ঘটনায় চালক বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com