1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

থানচিতে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিলেন বিজিবি কমান্ডার

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

পরিচ্ছন্ন থানচি উন্নত থানচি, আসুন থানচি পরিষ্কার রাখার প্রতিশ্রুতিবদ্ধ হই উপরোক্ত আহ্বানকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কতৃক,উপজেলার বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনায় ভরপুর জায়গা সমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিজিবি ও উপজেলা প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি তার অংশ হিসেবে পরিস্কার পরিচ্ছন্ন বজায় রাখতে এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির আলোকে কাজ করে যাচ্ছে।

 

৭ই ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল সাড়ে নয়টায় বিজিবি জোন কমান্ডার খন্দকার তৈমুর হাসান খান পিএসসি এসি এর নির্দেশনায়, থানচি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এতে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নুরুল কবিরের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তিনদিন ব্যাপী এর প্রথমদিনে পদযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

 

এতে সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,থানচি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ প্রমুখ।

 

সাথে ছিলেন থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,সাবেক চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা,কারিতাস এনজিও সংস্থা হাদি রঞ্জন ত্রিপুরা, থানচি সদর ইউপির সাবেক চেয়ারম্যান ওবামং মারমা প্রমুখ।

 

জোন কমান্ডার মহোদয় বাজার ও বাস স্টেশনে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ময়লা রাখার জন্য ১০টি হাই ডাস্টবিন, ময়লার ঝাড়ু ৫০টি, অংশগ্রহণ করা প্রত্যেককে হ্যান্ড গ্লাভস, গেঞ্জি বিতরণ করেন।

নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা নিয়ে গিয়ে পুড়ে ফেলা হয়।

 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে শত শত লোকজন‌ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com