1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

মুসল্লিদের শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ফরিদপুর জেলা ইজতেমা 

মো: মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

মো: মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

 

নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন হাজার হাজার তাবলীগ জামাতের মূল দ্বারা নিজামুদ্দিন অনুসারী মুসল্লি।

১৪/১২/২০২৪ ইং শনিবার দুপুর ১১.৪৫ টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২.০৬ টায়। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা সাইফুল্লা সাহেব।

এ বছর ফরিদপুর সদর বাইতুল আমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ফরিদপুর জেলা তাবলীগ জামাতের মূলধারা নিজামুদ্দিন অনুসারীদের ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই ফরিদপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান।

এ ছাড়া শনিবার ভোর থেকে ফরিদপুর বিভিন্ন এলাকার লোকজন দলে দলে ইজতেমা ময়দানে আসেন। ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের সব জায়গা মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে।

ফরিদপুর জেলার ৯ উপজেলা ৬ টি পৌরসভার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।

মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রায় ২০ মিনিটের দোয়া মোনাজাতে হাজার হাজার মুসল্লির আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ইজতেমা ময়দান।

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com