1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালির মমধ্যমে  ‘মহান বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন।

র‌্যালির পূর্বে কালীগঞ্জ পাইলট স্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশীদ দেওয়ান, কালীগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, কালীগঞ্জ উপজেলার কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলি শেখ, তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সহ নাগরী জাঙ্গালিয়া, জামালপুর, মোক্তারপুর, বক্তারপুর, বাহাদুরসাদী ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল সহ অঙ্গসংগঠনের প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মী।

প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি ফজলুল হক মিলন বলেন দীর্ঘদিন পর আমরা কালীগঞ্জে মুক্তভাবে র‌্যালির মাধ্যমে  বিজয় দিবস উদযাপন করছি। বিগত সরকার শেখ হাসিনার আমলে কেউ স্বাধীনভাবে কোন অনুষ্ঠান করতে পারে নাই। রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো কুক্ষিগত করে তারা দলীয় অনুষ্ঠানে পরিণত করেছিল। সঠিকভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য পাইনি। গত বিএনপি সরকারের সময় আমরা স্বাধীন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করে জাতির বীর সন্তানদের সম্মানিত করার চেষ্টা করেছি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন। ভবিষ্যতে আমাদের  দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হবে ।পরবর্তীতে ফজলুল হক মিলন এর  নেতৃত্বে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে উপজেলা চত্বরে গিয়ে  র‌্যালি শেষ হয।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com