1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় জিরো পয়েন্টে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে। এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে।

এতে বলা হয়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাঁধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণকাজ।

জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডা. জয়ন্ত কুমার রায় জানান, ‘কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে।’

জয়ন্ত কুমার দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। তিনি বাংলাদেশের নতুন সরকারের কাছে ব্যবস্থা নেওয়া অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয়, আমরা নিজেদের মধ্যে লড়াই করে টুকরো টুকরো হয়ে যাব এটা কাম্য নয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com