1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

ঢাকা,মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীকে মারধর করে হত্যার অভিযোগ

জান্নাতুল ফেরদৌস রিয়া 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

জান্নাতুল ফেরদৌস রিয়া

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এক কর্মচারীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মতিঝিলের বিমান অফিস-সংলগ্ন এলাকায় এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ আবদুল হালিম (৬৩)। তিনি কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তিনি কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী,১০নং ইউনিয়নের আহল্লাা সাদার পাড়ায়।

আবদুল হালিমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার সিং। এতে লেখা হয়েছে আবদুল হালিমের বাঁ চোখের ওপরে আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া বাঁ চোয়ালে ফোলা ভাব পরিলক্ষিত হয়।

মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা তাঁর মন্তব্যে লিখেছেন, প্রাথমিক তদন্ত ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গতকাল রাতে মতিঝিলে সাবেক সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির একপর্যায়ে হালিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য আাবদুল হালিমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে আবদুল হালিমের ছেলে ফয়সাল বলেন, সিবিএ’র পদসহ নানা বিষয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবরে থানায় জিডি করেছিলেন তাঁর বাবা আবদুল হালিম। তিনি গত মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। একটি হোটেলে ওঠেন। পরে খবর পান, তাঁর বাবাকে তাঁরই সাবেক সহকর্মীরা মারধর করে হত্যা করেছেন।

ফয়সাল বলেন, তাঁর বাবা ২০১৪ সাল থেকে সিবিএ সভাপতি ছিলেন। সম্পাদক নাসিম আহামেদ।

নাসিম আহামেদ বলেন, ২০১৪ সালের পর আর নির্বাচন হয়নি। গত ৫ আগস্টের পর কয়েকজন বিনা নির্বাচনে মনগড়া কমিটি বানান। ইউনিয়ন অফিস দখল করেন। এ নিয়ে মামলা করা হয়। এসব নিয়ে বিরোধ চলছিল বিনা নির্বাচনে মনগড়া কমিটির লোকজনের সাথে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com