1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

থার্টিফার্স্ট নাইটে বাড়ির ছাদে গান-বাজনায় নিষেধাজ্ঞা আরএমপির

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

আগামী ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে বাড়ির ছাদ, উন্মুক্ত স্থান কিংবা রাস্তায় গান-বাজনা, ডিজে পার্টি, আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ থাকবে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আরএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই ২৪ ঘণ্টায় শহরের বার ও মদের দোকানগুলো বন্ধ থাকবে। দেশি-বিদেশি মদ, স্পিরিট, অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

এছাড়া, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের হয়রানিমূলক আচরণ বা ইভটিজিংয়ের মতো যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ নিষেধাজ্ঞা কার্যকর করতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে রাজশাহী মহানগর পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com