1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

উষ্ণ ভালোবাসা নিয়ে অসহায় শীতার্তদের পাশে ওব্যাট হেল্পার্স

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

 

ইউএস ভিত্তিক জনকল্যান ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট হেল্পার্সের উদ্যোগে রংপুর রেলওয়ে স্টেশন এর প্লাটফর্মে রাত্রী যাপনকারী অসহায়, অস্বচ্ছল এবং শারিরীক ও মানসিক ভারসাম্যহীন অসহায় শীতার্তদের মাঝে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।

শুক্রবার গভীর রাত্রে  রংপুর রেলওয়ে স্টেশনে এলাকায় ওব্যাট হেল্পার্সের রংপুর এর প্রজেক্ট অফিসার মোঃ শাহীনুর রহমান এবং ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক ও স্কাউট টীম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মোঃ মাহামুদ ইসলাম আকাশ এর নেতৃত্বে, ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসা স্বরূপ কম্বল বিতরন কার্যক্রমে উপস্থিত রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আল-আমিন।

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ মুক্তমহাদল এর গ্রুপ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সুমন। এছাড়ও কম্বল বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আহাদ হোসেন, ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সম্পাদক মোঃ ফারহান সহ ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

কম্বল বিতরন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে ওব্যাট ওপেন স্কাউট গ্রুপ, রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ ও রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট সদস্যবৃন্দ।

ওব্যাট হেল্পার্সের প্রজেক্ট অফিসার শাহীনুর এবং কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম আকাশ জানান ওব্যাট হেল্পার্স সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে। বন্যার সময় ত্রান বিতরণ, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।বর্তমানে পাবর্তীপুর, রংপুর, সৈয়দপুর,ডিমলা, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মাঝে উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শীতের উপহার স্বরূপ কম্বল পেয়ে যেমনটি আনন্দিত অসহায় শীতার্তরা, ঠিক তেমনটি অসহায় শীতার্তদের মাঝে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিতে পেরে আনন্দিত ওব্যাট হেল্পার্স পরিবার।

কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠভাবে রংপুর রেলওয়ে স্টেশনে কম্বল বিতরন কার্যক্রম সম্পাদনে সহযোগিতা করায়ম পুলিশ, স্কাউট ও ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান ওব্যাট থিঙ্ক থ্যাঙ্ক এর কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com