1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বাউফলের ঐতিহ্যবাহী ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন।

এস আল-আমিন খাঁন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন, স্টাফ রিপোর্টার।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। ২১.১২.২৪ইং রোজ শনিবার স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ,র‌্যাফেল ড্রয়ের কুপন বিক্রি ও পুরস্কার বিতরণের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। সুবর্ণ জয়ন্তী আয়োজন কমিটির সভাপতি ও ধানদী কামিল মাদদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী এ্যাড.মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.শামছুল আলম। প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিন এর সেক্রেটারী প্রক্তন ছাত্র ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মু. ইদ্রীস আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন চৌধুরী, আদ-দ্বীন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমীর হামজা। সহকারি অ্যাটার্ণি জেনারেল এ্যাড. মো, মোজাহিদুল ইসলাম শাহিন, ধানদী কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মু. হাবিবুল্লাহ প্রমূখ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com