1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ ফিরোজ 
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

মোহাম্মদ ফিরোজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবগত মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর একটি প্রতিনিধি দল। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়রের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাত হয়। এ সময় চসাস নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।

এ সময় মেয়র বলেন, সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ-মতামত নিয়ে আমি নগরবাসীর সেবা দিতে আন্তরিক প্রত্যয়ী। এই নগরী আমার একার নয়, সবার। আমি নগর পিতা নই, সেবক। আমি চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছি।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, যারা আমাদের পথ দেখায় এবং সত্যের আলোকে সমাজকে উদ্ভাসিত করে। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমি নগরবাসীর জন্য সেবার মান আরও উন্নত ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সমাজ জনগণের নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের পাশে থাকবে। নাগরিক সমাজের স্বার্থে এবং জনকল্যাণে মেয়রের সব ভালো কাজে আমাদের সমর্থন থাকবে।

চসাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ উদ্দিন, গাজী গোফরান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নিজাম উদ্দিন সহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com