1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: মাহবুব সভাপতি, সম্পাদক বাহারী

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার

কক্সবাজার প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে মাহবুব কামাল বাহারী প্যানেলের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রতিদ্বন্দ্বী আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্যানেলের সকলকেই নির্বাচিত ঘোষণা করেন।

বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর এম আনোয়ারুল হক প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী হওয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অপর সদস্য রিদুয়ানুল হক উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তা হলেন সভাপতি মাহবুবর রহমান ( সম্পাদক দৈনিক সৈকত) , সহ সভাপতি কামাল হোসেন আজাদ (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী (নিউজ টু ডে), সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু (এনটিভি), অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী (দৈনিক দিনকাল), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশীদ (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক এম আর মাহাবুব (দৈনিক কালবেলা), পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার হোসেন (দৈনিক আমার দেশ)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতাহার ইকবাল, আবু ছিদ্দিক ওসমানী (সিবিএন), শামসুল হক শারেক (দৈনিক ইনকিলাব), মোহাম্মদ হাশিম (ভোরের ডাক), এম আর খোকন ( বাংলা ভিশন), মোয়াজ্জেম হোসাইন সাকিল (এটিএন বাংলা) ও এসএম জাফর (দৈনিক রুপালী সৈকত) ।

এদিকে রবিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচিতদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলামী কক্সবাজার জেলা শাখার সভাপতি ও কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কারী আব্দুল খালেক নিজামী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এসএম আমিনুল হক চৌধুরী।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর এ.এম. আনোয়ারুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী আব্দুল খালেক নিজামী।

গেল ১৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন আগ্রহী প্রার্থীরা। পরবর্তী ১৭ ডিসেম্বর মনোয়নয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। রবিবার ২২ ডিসেম্বর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গঠনতন্ত্রের ধারা- ৬ (নির্বাচন বিধি), উপধারা- ‘ঝ’ মোতাবেক ১টি পদের বিপরীতে একজন প্রার্থী হওয়ায় এবং কোনো প্রতিদ্বন্ধী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com