1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

মামলা রুজুর মাত্র ০২ (দুই) ঘন্টার মধ্যে আসামি এবং চোরাইমাল উদ্ধার”

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

থানায় মামলা দেওয়ার মাত্র দুই ঘন্টার ব্যবধানেই চোরাই কৃত মালামালসহ গ্রেফতার ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।

গত ২০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ পৌরসভার ০৫ নং ওয়ার্ড উজানী পাড়াস্থ এলাকায় চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ০৮.২০ ঘটিকায় এজাহার দায়ের করেন। যাহার মামলা নং-১০, তারিখ : ২৩/১২/২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা- ৪৫৪/৩৮০ দণ্ডবিধি রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথে পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা মহোদয় দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতার এবং চোরাইমাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের পরামর্শক্রমে সদর থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক টিম গঠন করেন। তৎপরবর্তী উক্ত টিম অভিযান পরিচালনার লক্ষ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতঃ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপরাধীকে শনাক্ত করেন। অদ্য ২৩ ডিসেম্বর সকাল ১০.২০ ঘটিকার সময় বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০৪ নং ওয়ার্ড, মার্মা বাজার এলাকা থেকে অপরাধীকে আটক করে এবং অপরাধীর নিকট থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও চোরাইকৃত নগদ অর্থে ক্রয়কৃত ০১ টি Android মোবাইল, ০২ টি স্বর্ণের বালা, ০৩ টি স্বর্ণের চেইন, ০৭ টি স্বর্ণের আংটি, ০৩ জোড়া স্বর্ণের কানের দুল সহ তার দেখানো অন্যান্য আলামত উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। অপরাধীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত অপরাধী বান্দরবান সদর থানার মামলা নং- ২১/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা- ৪৫৭/৩৮০/২১৫ মূলে রুজুকৃত মোটরসাইকেল চুরি মামলারও আসামি।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মামলার বাদী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com