1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

বান্দরবানে ভ্রাম্যমান আদালত’র অভিযান; গুড়িয়ে দিয়েছে ইট ভাটা

মোঃ মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আজুখাইয়ায় কে-আর-ই ইটভাটায় সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ ইটভাটায় তৈরী করা ইট নষ্ট ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তর’র ইন্সপেক্টর নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়া সহ ফায়ার সার্ভিস ও ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহ প্রমূখ। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুতকালে (কে-আর-ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com