1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

আ. লীগ নেতা আহমদ হোছাইনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

আওয়ামী লীগ নেতা আহমদ হোছাইনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চারটি পরিবার। অভিযুক্ত আহমদ হোছাইন বহুল আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ঘনিষ্টজন এবং টেরিবাজার আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত। গতকাল বুধবার নগরীর চেরাগী এলাকায় চট্টগ্রাম একাডেমির হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ভুক্তভোগী চার পরিবারের পক্ষে মো. বাবুল মিয়া বাবুল (৩৯), মুন্নি বেগম (৩৮), আলী আক্কাস (৪২) ও বিবি আয়েশা বেগম (৬২) বক্তব্য রাখেন। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আহমদ হোছাইন বাকলিয়া এলাকায় তাদের ১৮ শতক জমি জোর করে দখলের চেষ্টা করছেন। ওই জমি তাদের বৈধ মালিকানাধীন এবং তা নিয়ে আদালতে একটি মামলাও চলমান। কিন্তু আহমদ হোছাইন বোলপাল্টে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ জামায়াতে ইসলামের নাম বিক্রি করে অর্থবলে সন্ত্রাসী ভাড়া করে তাদের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
আহমদ হোছাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আহমদ হোছাইন ও তার সহযোগীদের কারণে তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে। যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমরা আইনগত প্রতিকার এবং জাতীয় ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com