1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

জনস্বার্থকে উপেক্ষা করে প্রি-মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন-সমাবেশ

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আজ ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল ১১ টায় নগরীর কলেজ রোড সংলগ্ন নেসকো ভবনের সামনে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবিদ আমিন উদ্দিন বিএসসি, এবিএম মসিউর রহমান, নুরে আজম দীপু,মেহেদী হাসান তরু,রেদোয়ান ফেরদৌস, এডঃ নরেশ চন্দ্র সরকার,

সমাজকর্মী স্বপন চন্দ্র রায়,

কবি ও লেখক আহমেদ মওদুদ,শ্রমিক অধিকার আন্দোলনের সংগঠক সবুজ রায়,নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সংগঠক সুলতানা আক্তার,সাংবাদিক বেলায়েত হোসেন বাবু,রংপুর কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম রাজু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন,বিদ্যুৎ গ্রাহকদের মতামতকে তোয়াক্কা না করে স্বেচ্ছাচারী কায়দায় নেসকো কর্তৃপক্ষ প্রি-পেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে। প্রি-মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে। যতক্ষণ প্রি-পেইড কার্ডে টাকা থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে।

যা সেবামুলক প্রতিষ্ঠানের ধারণার সাথে সংগতিপূর্ণ নয়। এই প্রি-পেইড মিটার গ্রাহকদের নতুন করে হয়রানী ও দূর্ভোগ সৃষ্টি করবে।

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে দফায় দফায় বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করা হয়েছিলো।

রেন্টাল-কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। যার খেসারত দিতে হয়েছে সাধারণ জনগণকে।

সারাদেশে সকল মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসার দায়িত্ব রাষ্ট্রের। অথচ সেটির পরিবর্তে একের পর এক গনবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

গণশুনানি ব্যতীত নেসকো কর্তৃপক্ষ একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। ডিমান্ড চার্জ ও সার্ভিস চার্জের নামে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এসব বন্ধ করতে হবে।

বিদ্যুৎ খাতের বিগত সময়ের অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

বক্তারা,অবিলম্বে গণবিরোধী প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে বর্তমান সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার কার্যকর পদক্ষেপ দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com