1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুরে কাউনিয়া উপজেলার বুদ্ধির বাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা শহিদুল ইসলামের লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেন’র (৫৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বিরোধী জমিতে ভেকু মেসিন দিয়ে মাটি উত্তোলনের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের বুদ্ধির বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাতিজা শহিদুল ইসলামের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মাঝে মঙ্গলবার দিবাগত রাতে শহিদুল ইসলাম জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। চাচা আমজাদ হোসেন মাটি উত্তোলনে বাধা দিলে ভাতিজা শহিদুল ইসলাম এবং তার লোকজন আমজাদ হোসেনের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে।

তাদের লাঠির আঘাতে আমজাদ হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রংপুর মেডিকেলে নেওয়ার পথে রাত ৩টার দিকে চাচা আমজাদ হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com