1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মহিশখালী মাতারবাড়ী বন্দর প্রকল্পে দুর্বৃত্তদের হামলায় লামার ৫টি ট্রাক্টর সহ আগুনে ছাই

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পে দুর্বৃত্তদের হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার গভীর রাতে এ হামলায় বিভিন্ন স্থাপনা ও যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মূল্যবান নির্মাণ সামগ্রী লুট করা হয়। লামার ৫টি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে মহেশখালির মাথারবাড়ি ধলঘাট এলাকায় ভাড়া মারতে যায় লামার ৫টি ট্রাক্টর। সেখানে এই ঘটনা ঘটে।

৩টি ট্রাক্টর সম্পূর্ণ ও ২টি আংশিক পুড়া যায়। একই সময় ওখানে ৩টি স্কেভেটর পুড়ে ফেলা হয়েছে। আধিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ট্রাক্টর মালিকরা। গাড়ি গুলো লামা ট্রাক্টর সমিতির। ট্রাক্টর মালিক কাদের, বেলাল বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কক্সবাজার জেলার ভ্রমণ গাইড
প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ এন্টারপ্রাইজের কর্মকর্তারা জানান, বুধবার রাতে প্রকল্প এলাকায় থাকা পাঁচজন কর্মীকে রশি দিয়ে বেঁধে দুর্বৃত্তরা লুটপাট চালায়। এরপর দুটি স্কেভেটর, পাঁচটি ট্রাকসহ ভারি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ২১ হাজার জিও ব্যাগ, জেনারেটর, লোহাসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়।

প্রকল্পের পরিচালক জমির আহমেদ বলেন, “দীর্ঘ দুই মাস ধরে আমরা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের কাজ করছি। তবে স্থানীয় কিছু চাঁদাবাজের পক্ষ থেকে নানাভাবে চাপ ও হয়রানির শিকার হচ্ছি। বুধবারের হামলায় বাচ্চু, আউয়াল ও মেহেদী গং জড়িত বলে আমরা সন্দেহ করছি।”

মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক হাজী মো. আব্বাস উদ্দিন বলেন, “হামলার ঘটনায় আমাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। মূল্যবান যন্ত্রপাতি ধ্বংসের পাশাপাশি নির্মাণ সামগ্রী লুট করা হয়েছে। প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে জিও ব্যাগের মাধ্যমে সমুদ্র বন্দরে বাঁধ নির্মাণ কাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

চট্টগ্রাম বন্দরের সদস্য কমডোর কাওছার রশিদ (ই, পিএসসি, বিএন) বলেন, “মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ঠিকাদারি প্রতিষ্ঠান অফিস ও রেস্ট হাউস নির্মাণের কাজ করছিল। দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং বড় ধরনের ক্ষতি করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা দ্রুতই উদঘাটন করা হবে।”

এ ঘটনায় প্রকল্প সংশ্লিষ্টরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সুরক্ষা দাবি করেছেন। তারা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এ ধরনের হামলা ভবিষ্যতে প্রকল্পের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com