1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

লামা থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সরই ইউনিয়নের লুলাইং এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

লামা উপজেলা সরই ইউনিয়নে কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন— মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।

৭ শ্রমিক অপহরণ থেকে ছাড়া পাওয়া বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সরই এলাকার এক কাঠ ব্যবসায়ী জানান, সন্ত্রাসীরা সাত শ্রমিকের ৮ লাভ টাকা মুক্তিপণ দাবি করলেও ৪ লাখ টাকায় মুক্তিপণে তারা ছাড়া পেয়েছে।

এসআই আতিকুর রহমান জানান, অপহরণ থেকে ছাড়া পাওয়া সাত শ্রমিককে বাগান মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।

উল্লেখ্য, গত শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার লুলাইং আমবাগান এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল।

এর আগে গত ১৪ জানুয়ারী গভীর রাতে একই এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করে ১ লাখ নব্বই হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৯ ঘণ্টা পর ৭ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com