1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ৪জন

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৯৮ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে এক মিস্ত্রি সহ পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। আরও ৪জন আহত হয়েছেন।

কালীগঞ্জ থানা ও স্থাণীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাতলসার এলাকার নুরুল ইসলামের ছেলে নরসিংদী সরকার টেক্সটাইল মিলের মিস্ত্রী আল-আমিন (২৯) তিন দিনের ছুটি শেষে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গাজীপুর থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সিএনজি রাত সারে ১২টার দিকে উপজেলার কালীগঞ্জ বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল-আমিনসহ সিএনজির পাঁচজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জ থেকে শসা ও গাজর নিয়ে পিকআপ ভ্যান গাজীপুর যাওয়ার পথে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা মহাসড়কের হরিদেবপুর এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাদারীপুরের ডাসার থানাধীন মেধাকুল এলাকার মো. নাছির হোসেনের ছেলে ভ্যান চালক মো. সাকিব (২২), খুলনার সোনাডাঙ্গা থানাধীন সোনার বাংলা গলি এলাকার আব্দুস সোবাহান মোড়লের ছেলে মো. আল-আমিন ও সিলেটের ওসমানীনগর থানার দক্ষিণ কালনীরচর গ্রামে মৃত আব্দুল নুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৬) এর মৃত দেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, পৃথক দুই সড়ক দূর্ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু ও চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দু’জন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com