1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ২০২৫ উপলক্ষ্যে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ই ফেব্রুয়ারি) সকালে তারণ্যের উৎসব, ২০২৫ উদযাপন সংক্রান্ত রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো.আবু জাফর। অতিথি বেলুন উড়িয়ে কর্মশালার উদ্ভোধন করেন।

বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ এবং তারাই দেশের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং অদম্য শক্তিই পারে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে, তরুণেরা সব সময় বড়ো পরিবর্তনের পথ প্রদর্শক।

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক উন্নয়ন যাত্রায় তরুণদের ভূমিকা ছিল অবিস্মরণীয়।

‘তারুণ্যের উৎসব ২০২৫’ সেই তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের মেধা ও দক্ষতাকে প্রকাশ করতে পারবে। এই উদ্যোগ তরুণদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে।

এছাড়া তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী জাগ্রত করবে এবং সমাজের উন্নয়নে সক্রিয় অংশ গ্রহণে অনুপ্রাণিত করবে।

কর্মশালায় বক্তৃতা প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রেজাউল হক খান, রংপুর স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামিমা আখতার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com