1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

রাজশাহীতে মেয়র লিটন সহ নতুন করে ৭৭৪ জনের বিরুদ্ধে মামলা 

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৭৭৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। উষামা বিন ইকবাল (২৩) নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন নগরের আলুপট্টিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। যুবলীগকর্মী জহিরুল হক রুবেলের পিস্তল থেকে ছোঁড়া গুলিতে উষামা আহত হয়েছিলেন বলে তিনি তার এজাহারে উল্লেখ করেছেন। মামলায় রুবেলকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

নগরের বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, এজাহারে মোট ১৭৪ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয় এ মামলায়। তিনি নিজেই মামলাটির তদন্তভার নিয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র নিযামুল আযিম, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com