1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা বাংলা ভাষার জন্য আত্মত্যাগ: বিশ্বে ভাষা আন্দোলনের বিরল দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সংবাদ সারাদিন চট্টগ্রাম মিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা স্কয়ার মিলনায়তনে “আমাদের মাতৃভাষা ও অদম্য বাংলাদেশের গল্প” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সংবাদ সারাদিন চট্টগ্রাম মিডিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক জনাব আলী আহমেদ শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট ওসমান এহতেসাম, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. ফারুক আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার ও চট্টগ্রাম মিডিয়ার সম্পাদক ছৈয়দুল করিম খান, আর সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মিডিয়ার চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান সাঈদ।আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলা ভাষার জন্য আত্মত্যাগের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ভাষা আন্দোলনের এক বিরল দৃষ্টান্ত। মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই আমাদের ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল, যার চূড়ান্ত ফল ছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আত্মত্যাগ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com