1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

আলী শাহ জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্ত কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি অঙ্গসংগঠন…

মো: সাহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

মো: সাহিদুল ইসলাম বাবু
স্টাফ রিপোর্টার

ডেস্ক নিউজ:১৬আগষ্ট
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে।

শুক্রবার বাদে আসর বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদে এই মহতী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। দোয়া মাহফিলের বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন মসজিদের খতিব ও পেশ ইমাম সাহেব।
এসময় দলের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির নগর সদস্য মোঃ নূরুজ্জামান কন্ট্রা: বিএনপি নেতা মাহবুব এলাহী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান সাজু, থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মাহমুদ খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজাদ বারেক, যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন,সহ-সভাপতি মোঃ শাহজাহান , মোঃ শরীফ, মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ, ইফতেখার উদ্দিন, নূর উদ্দিন মুন্না, মিজানুর রহমান পারুল , মোঃ নওশাদ, সুমন রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর,যুবদলের মোঃ সোহেল, মোঃ রিয়াদ,সাইফুর রহমান রনি , ছাত্রদলের মোঃ নূর উদ্দিন সাহেদ, আকিব জাভেদ, রায়হান সাদ্দাম রানা, স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ সুমন,মিজানুর রহমান , সাজ্জাদ হোসেন সহ শ্রমিক দল, তাঁতীদল এবং জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শতশত মুসল্লি পরিষদ, পঞ্চায়েত মুসল্লিগণ, কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।

বিশেষ মোনাজাতে দেশবাসীর প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা করে আগামীতে দেশের কাজে ফিরে আসতে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com