1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

রাউজান কলেজের শিক্ষক কর্মচারীরা দীর্ঘ ১৫ বছর পর কর্মস্থলে ফিরলেন ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

দীর্ঘ ১৫ বছর পর কর্মস্থলে ফিরেছেন রাউজান সরকারি কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী।

তিনি বলেন,
‘ফ্যাসিস্ট সরকার এসব শিক্ষক কর্মচারীদের মৌলিক অধিকার হরণ করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এসব শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ছাড়, পদোন্নতি এবং জাতীয়করণের যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি ভুক্তভোগী শিক্ষকদের পাশে থাকার আশ্বস্ত করেছেন।

ভুক্তভোগী শিক্ষক কর্মচারীবৃন্দ হলেন অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন, প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক শওকত উদ্দিন ইবনে হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জহুরুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল মোস্তফা, আইসিটি বিভাগের প্রভাষক এস.এম. হাবিব উল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রভাষক শামসুল আনোয়ার, মসজিদের ইমাম মোহাম্মদ নুরুল আলম, নিম্নমান সহকারী মোহাম্মদ আমিনুল ইসলাম পাটোয়ারী।

ভুক্তভোগী শিক্ষকরা বলেন, ‘শিক্ষা ও রাজনীতি দুটো ভিন্ন পথ হলেও উদ্দেশ্য মহৎ। শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোর পথ দেখানো।
আর রাজনীতির উদ্দেশ্য হলো সমাজ ও রাষ্ট্রপরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনীতিকরণ কাম্য নয়। কিন্তু বিগত আওয়ামী লীগ সর

কারের আমলে রাজনৈতিক ট্যাগ দিয়ে রাউজান সরকারি কলেজের অসংখ্য শিক্ষক ও কর্মচারীদের উপর অমানুষিক জুলুম ও শারীরিকভাবে নির্যাতন করেছেন তৎকালীন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং তার অনুসারীরা। দীর্ঘ ১৫ বছর ধরে অনেক শিক্ষক বিভিন্ন মেয়াদে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেননি এবং বেতন ভাতা উত্তোলন করতে পারেননি।

গত ০৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ০৬ আগস্ট থেকে রাউজান কলেজের শিক্ষক-কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে কর্মস্থলে যোগদান করেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com