1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
(চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩

রাঙ্গামাটি বরকলে ০২ ভারতীয় নাগরিকসহ আটক-৭

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক রাঙামাটির বরকলে লঞ্চঘাট চেকপোস্টে ছোটহরিণা টু রাঙ্গামাটিগামী যাত্রীবাহী একটি স্পীড বোটে তল্লাশি অভিযান পরিচালনা করে ০২ জন ভারতীয় নাগরিকসহ ০৭ জনকে আটক করেছে।

 

আজ ১৫ নভেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ছোটহরিণা হতে রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী স্পীড বোটে তল্লাশি অভিযানে তাদেরকে আটক করে।

 

বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) পরিচালক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, অধীনস্থ লঞ্চঘাট চেকপোস্টে দায়িত্বরত বিজিবির জিপি সদস্যরা ছোটহরিণা হতে রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী স্পীড বোটে তল্লাশি অভিযান চালায়। এ সময় স্পীড বোটে থাকা ০৬ জন যাত্রীর মধ্যে ০২ জনের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

 

আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের লুংলে জেলার দিমাগরী থানার ত্রিপুরাঘাট গ্রামের অঞ্জন কুমার চাকমার ছেলে সুরেশ চাকমা (৩৯) এবং মৃত জ্বলন্ত কুমার চাকমার ছেলে অরংখান চাকমা (৩০)। তারা আরও জানায়, তাদের কাছে কোনো ভিসা-পাসপোর্ট নাই। তারা অবৈধভাবে থেগামুখ এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্য হতে বাংলাদেশী নগদ ২,৬৯,১০০/- (দুই লক্ষ ঊনসত্তর হাজার একশত) টাকা ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনটি ভারতীয় নাগরিক সুরেশ চাকমার এবং উক্ত মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার নিকট থেকে তার ছবি সম্বলিত ভারতীয় ইলেকশন কমিশনের আইডি কার্ড ও তার নিজের আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও ভারতীয় নাগরিকদের সহযোগী হিসেবে উক্ত স্পীড বোটের চালকসহ ০৫ জন বাংলাদেশী নাগরিককেও আটক করা হয়।

 

তিনি আরও জানান, আটককৃত ভারতীয় নাগরিক এবং তাদের সহযোগী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com