1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

ষড়যন্ত্র বন্ধের দাবিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মানববন্ধন অনুষ্ঠিত

 সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

নগরীর আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ১১টায় হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা। ষড়যন্ত্র না করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করুক। এতে হাসপাতালের সেবা দানের পরিবেশেও প্রভাব পড়বে না। বর্তমান পরিচালনা পর্ষদের উন্নয়নের কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, করোনাকালে যখন অনেক বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছিলো না, তখন এই পরিচালনা পরিষদেই সাহসী ভূমিকা রেখেছে, তারা সব কর্মচারীদের বেতন বোনাস নিশ্চিত করেছে। হাসপাতালকে এই মহিরুহ করার পেছনে এই পরিচালনা পরিষদের অবদান আমরা বুলতে পারি না। তাই আমাদের একটাই দাবি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেব না। এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জালাল উদ্দীন, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সিরাজুন নূর রোজী, অধ্যাপক ডা তাহেরা বেগম, শিশু স্বাস্থ্য বিভাগের আইসিএইচ ডেপুটি ডাইরেক্টর ডা. আবু সৈয়দ চৌধুরী, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আখতার, এডাল্ট আইসিইউ অ্যান্ড এএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. মেহেদি হাসান, এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার উদ্দিন তামিম, শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, শিশু নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন জুয়েল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দীন আজাদ, শিশু আইসিইউ’র সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা ও ডা. মিশু তালুকদার, শিশু হেমাটো অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইন্দিরা চৌধুরী, চমেক হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট কমিটির সদস্য ডা. তাশদীদ নূর, মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার আশিক হোসেন সাকিবসহ হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com